• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

না ফেরার দেশে খন্দকার নূরুল আলম

khondokor_nurul1453454122ঢাকা:  না ফেরার দেশে চলে গেলেন বরেণ্য সুরকার, কণ্ঠশিল্পী খন্দকার নূরুল আলম। আজ শুক্রবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই সংগীতজ্ঞ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। গুণী এই সংগীতজ্ঞের প্রয়াণে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

গতকাল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) অসুস্থ বোধ করলে খন্দকার নূরুল আলমকে রাজধানীস্থ ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

বুদ্ধিজীবী কবরস্থান অথবা বনানী কবরস্থানে খন্দকার নূরুল আলমের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সংগীতশিল্পী সৃষ্টি করে গেছেন চোখ যে মনের কথা বলে (যে আগুনে পুড়ি), এতো সুখ সইবো কেমন করে, তুমি এমনই জাল পেতেছো সংসারে, এ অাঁধার কখনও যাবে না মুছে, আমি চাঁদকে বলেছি আজ রাতে, কাঠ পুড়লে কয়লা হয় শিরোনামের জনপ্রিয় অসংখ্য গানের। শাস্তি, শংখনীল কারাগার সিনেমার মতো দর্শকনন্দিত চলচ্চিত্রের সংগীত পরিচালনাও করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ