ঢাকা : রাজধানীর রামপুরায় বাসাই শিকদার (৩০) নামের এক সেনিটারি ঠিকাদারকে গুলি করেছে সন্ত্রাসীরা। শুক্রবার সন্ধ্যায় গুলিবিদ্ধ হওয়ার পর রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জড়িত সন্ত্রাসী নূর মোহাম্মদকে পুলিশ পিস্তলসহ গ্রেফতার করেছে।
হাসপাতাল সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে ঠিকাদার শিকদারকে বুকে গুলি ও মাথায় জখম অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। সঙ্গে সঙ্গে তার দেহে অস্ত্রপচার করা হয়। কিস্তু রাত ১০টা ৫৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শিকদারের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনিতে। তিনি দীর্ঘদিন ধরে সেনিটারি ঠিকাদারের কাজ করে আসছিলেন। বিভিন্ন সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতেন তিনি। চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থানই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে বলে তার স্বজনদের ধারণা।