• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |

জলঢাকায় গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কায় নিহত ২

সড়ক দুর্ঘটনানীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কায় শাহীন (২৪) ও লাবলু (২৫) নামের ২মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছে। আজ শনিবার সকালে জেলার জলঢাকা উপজেলার দুন্দিবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, জলঢাকা হতে ওই দুই মোটর সাইকেল আরোহী অত্যন্ত দ্রুত গতিতে আসছিলেন। ঘন কুয়াশার কারনে তারা রাস্তা ঠিকমত দেখতে না পেরে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দিয়ে পড়ে যায়। এতে ঘটনা স্থলে তারা দুইজন মারা যায়। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান ইনাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ