সিসিনিউজ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) কোর্সে অনলাইনে ভর্তির মেধা তালিকা সোমবার (২৫ জানুয়ারি) প্রকাশ করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফল বিকেল ৪টা থেকে যে কোনো মোবাইলের মাধ্যমে জানা যাবে।
মোবাইল থেকে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে nu লিখে স্পেস দিয়ে atmf লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকেও ফলাফল জানা যাবে।