আন্তর্জাতিক ডেস্ক: কোনো রকম বিরোধিতা ছাড়াই দ্বিতীয় বারের জন্য ভারতীয় জনতা পার্টি (বিজেপি)র সভাপতি নির্বাচিত হয়েছেন অমিত শাহ। আজ রবিবার থেকেই বিজেপি সভাপতি হিসেবে তার দ্বিতীয় মেয়াদ শুরু হচ্ছে। অমিত শাহর চলতি মেয়াদ শনিবার শেষ হয়। তার নতুন মেয়াদে তিনি ২০১৯ সাল পর্যন্ত পুরো তিন বছর সভাপতির পদে থাকবেন। দলীয় সূত্র জানায়, তার পুনঃনির্বাচন কার্যত একটি আনুষ্ঠানিকতা।
নরেন্দ্র মোদি ও স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিংসহ বিজেপির ২০জন নেতা এ দিন সভাপতি পদের জন্য অমিতের নাম প্রস্তাব করেন । ২০১৪ সালের মে মাসে রাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ায় দলের সভাপতির পদ খালি হওয়ার অমিত শাহকে সভাপতি পদের ভার দেয়া হয়। অমিত শাহ শনিবার রাজনাথ সিংয়ের অবশিষ্ট মেয়াদ পূণৃ করেন। তাকে স্বাগত জানাতে আগামী ২৮ বৃহস্পতিবার জানুয়ারি বিজেপির সংসদীয় দল বৈঠকে বসবে।