• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন |

শপথ গ্রহণে নেই সৈয়দপুর পৌরসভা: রংপুর বিভাগের মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ

শপথসিসি নিউজ : রংপুর বিভাগের ১৭টি পৌরসভার নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর টাউন হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার মুহাম্মদ দেলোয়ার বখত। শপথ অনুষ্ঠানে ১৭ জন মেয়র, ১৫২ জন কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের ৫৬ জন নারী কাউন্সিলর শপথ গ্রহণ করেন। ঠাকুরগাও সদর, কুড়িগ্রামের উলিপুর ও নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গেজেট প্রকাশ না হওয়ায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকা হয়নি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিনু শীল, বিভাগীয় স্থানীয় সরকার পরিচালক আব্দুল মজিদ, জেলা স্থানীয় সরকার পরিচালক সুলতানা পারভিন।
এ সময় বিভাগীয় কমিশনার দেলোয়ার বখত নির্বাচিতদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে দলকেই সমর্থন করেন না কেন বর্তমান ডিজিটাল বাংলাদেশ সরকারের কর্মসূচি সফল করার লক্ষে কাজ করে যাবেন। প্রতিটি ওয়ার্ডে সন্ত্রাস দমনে কমিটি গঠন করবেন। এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত করবেন।
মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন রংপুরের বদরগঞ্জে আওয়ামী লীগের উত্তম কুমার, ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের আওয়ামী লীগের আলমগীর সরকার,পীরগঞ্জের আওয়ামী লীগের কসিরুল আলম, দিনাজপুর সদরের বিএনপির সৈয়দ জাহাঙ্গীর আলম, ফুলবাড়ীর (স্বতন্ত্র) মুরতুজা সরকার মানিক, বীরগঞ্জে  জামায়াতের মোহাম্মদ হানিফ, বিরামপুরে (বিদ্রোহী আওয়ামী লীগ নেতা) লিয়াকত আলী সরকার, হাকিমপুরে আওয়ামী লীগের এন এ এম জামিল হোসেন, নীলফামারীরর জলঢাকায় বিএনপির ফাহমিদ ফয়সাল চৌধুরী, লালমনিরহাট সদর পৌরসভায় আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম রিন্টু, পাটগ্রামে আওয়ামী লীগের শমশের আলী, কুড়িগ্রাম সদরের আওয়ামী লীগের আবদুল জলিল, নাগেশ্বরীতে  জাতীয় পার্টির আবদুর রহমান আবুল, গাইবান্ধা সদরের আওয়ামী লীগের অ্যাডভোকেট শাহ মাসুদ কবীর মিলন, গোবিন্দগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের আতাউর রহমান, সুন্দরগঞ্জে  আওয়ামী লীগের আবদুল্লাহ্ আল মামুন, পঞ্চগড়ে বিএনপির তৌহিদুল ইসলাম।
এ ছাড়া ঠাকুরগাঁও সদরের বিএনপির মির্জা ফয়সল আমীন, সৈয়দপুরে বিএনপির আমজাদ হোসেন এবং উলিপুরে বিএনপির তারিক বিজয়ী হয়েছেন। এখন পর্যন্ত গেজেট প্রকাশ না হওয়ায় তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাকা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ