• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন |

কুড়িগ্রামে বাসচাপায় বাবা-ছেলে নিহত

নিহতকুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় বাসচাপায় বাবা ও তার শিশুপুত্র নিহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার মাছুরখামার জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কাইটটারী গ্রামের জাহাঙ্গীর আলম ও তার শিশুপুত্র জিয়া(৭)।

জাহাঙ্গীরের আরেক ছেলে মিল্লাত (১১)গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ আহমেদ, জাহাঙ্গীর আলম তার দুই ছেলে মিল্লাত ও জিয়াকে নিয়ে মোটরসাইকেলে নাগেশ্বরীতে যাচ্ছিলেন। পথে পৌর এলাকার বাশেরতল জামতলায় আদর এন্টারপ্রাইজের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে এতে ঘটনাস্থলেরই শিশু জিয়া নিহত হয়। আহত হয় জাহাঙ্গীর ও তার আরেক ছেলে মিল্লাত।

পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপালে নেওয়ার পথে জাহাঙ্গীর মারা যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ