ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের পল্লী বিদ্যুৎ নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় ঝুমুর (৬) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে।মঙ্গলবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ঝুমুর জগন্নাথপুর এলাকার জামিউলের মেয়ে।
প্রত্যক্ষদর্শী আলাল জানান, ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে পল্লী বিদ্যুৎ নামক স্থানে একটি দ্রুতগামী প্রাইভেটকার একটি বাই-সাইকেলকে সাইড দিতে গিয়ে ঝুমুরকে ধাক্কা দেয়। গুরুতর আহত ঝুমুরকে স্থানীয়রা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের অফিসার ইনচার্জ মশিউর রহমান দুর্ঘটনায় শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারটি আটক করা হয়েছে।