• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

আমরা এখন স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে লড়ছি : সংস্কৃতিমন্ত্রী

নূরসুনামগঞ্জ: “আমরা এখন অন্ধকার ও সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে লড়াই করছি। এই অন্ধ শক্তি এখন আমাদের লেখক, ধর্মযাজক, মুয়াজ্জিন, পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক কর্মীদের হত্যা করছে।” আজ শনিবার দুপুরে সুনামগঞ্জ নবনির্মিত অত্যাধুনিক শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

মন্ত্রী বলেন, “স্বাধীনতাবিরোধী শক্তি রাজনীতির নামে দেশের গণতন্ত্র ধ্বংস করে, মানুষ পুড়িয়ে দেশের সম্পদ নষ্ট করছে। এই অন্ধকার শক্তিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে একটি আলোকিত, শক্তিশালী সমাজের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সংস্কৃতিবান করতে হবে। ভবিষ্যত প্রজন্মকে এভাবে গড়ে তুলতে পারলেই আমাদের সমাজের সব সমস্যার সমাধান হয়ে যাবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট শামসুন্নাহার রব্বানী শাহানা, সংস্কৃতি সচিব আখতারি জাহান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী প্রমুখ।

উল্লেখ্য প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ভবনটি নির্মাণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। অত্যাধুনিক এ ভবন মিলনায়তনের নামকরণ মরমি কবি হাসন রাজা, প্রশাসনিক ভবন মরমি সাধক রাধারমণ দত্ত এবং মুক্তমঞ্চ বাউল সম্রাট শাহ আবদুল করিমের নামে করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ