• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিদ্যুতের মিটার নিয়ে সংঘর্ষে নিহত ১

মিটারসুনামগঞ্জ : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামে বিদ্যুৎতের মিটার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

নিহতের নাম মো. নুর মিয়া (৫০)। তিনি কেশবপুর গ্রামের মৃত হুসমত আলীর ছেলে। আহতদের তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নিহতের স্ত্রী ছমকতেরা বিবি (৪০), ছেলে সালেহ আহমদ (১৭), আশিকুর রহমান (২৪)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টায় কেশবপুর গ্রামে বিদ্যুৎতের মিটার নিয়ে কেশবপুর গ্রামের নুর মিয়ার সঙ্গে একই গ্রামের গজনফর আলীর লোকজনের কথা কাটাকাটি হয় । এরই জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে  নুর মিয়া ঘটনাস্থলেই নিহত হন। উভয় পক্ষের আরো ১০ জন জন আহত হন।

আহতদের সবাই নুর মিয়া পক্ষের লোক বলে জানা যায়। এদের মধ্যে নিহতের স্ত্রী ছমকতেরা বিবি (৪০), ছেলে সালেহ আহমদ (১৭) এর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মইনুল জাকির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে অভিযান চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ