• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন |

ফেব্রুয়ারিতে মিমের দাগ শুরু

মিমবিনোদন ডেস্ক: বিউটি কুইন নায়িকা বিদ্যা সিনহা মিম ‘দাগ’ শিরোনামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ‘দাগ’ ছবিটি পরিচালনা করবেন তারেক শিকদার। ছবিতে মিমের নায়ক থাকছেন বাপ্পি চৌধুরী। ভিশন অডিও প্রযোজিত ছবিটিতে বাপ্পি-মিম ছাড়াও আরো অভিনয় করবেন ডি জে সোহেল, শতাব্দী ওয়াদুদ, লিনা ফেরদৌস, ফারুক মজুমদার প্রমুখ। গল্প লিখেছেন কামাল আহমেদ। চিত্রনাট্য ও সংলাপ খিলেছেন রফিকুজ্জামান। ছবিতে মোট পাঁচটি গান থাকছে। সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। জানা গেছে, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে। গেল বছর মিম অভিনীত যৌথ প্রযোজনার বিগ বাজেটের ছবি মুক্তি পায়। এতে তার নায়ক ছিলেন কলকাতার সোহম। এদিকে আগামী মাসের ১২ তারিখ মিম-বাপ্পি অভিনীত ‘সুইট হার্ট’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। উল্লেখ্য, প্রথমে দাগ ছবিতে জনপ্রিয় নায়িকা আঁচলের অভিনয়ের কথা থাকলেও আঁচল ছবিটিতে অভিনয় করবেন না। আঁচলের পরিবর্তে দাগে অন্তর্ভুক্তি ঘটলো মিমের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ