• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

‘খুব বড় ভুল হয়েছিল আমার’

186373_1আন্তর্জাতিক ডেস্ক: উদ্দেশ্য আইএস যোগদান। তাই স্টুডেন্ট লোন নিতেও পিছপা হয়নি সে। প্রথম ব্রিটিশ নারী হিসেবে সেই লোন নিয়েই সিরিয়ায় পাড়ি দিয়েছিল তারিনা শাকিল। তার বিরুদ্ধে অভিযোগ, সে আইএস-এর ভাবধারাও প্রচার করত বিভিন্ন সোশাল সাইটে। তবে আইএস-এর শিবির থেকে বাড়িও ফিরেছে এই নারী। স্বীকারও করেছে , খুব বড় ভুল হয়েছিল।’

২০১৪ সালে বার্মিংহামের একটি হোটেল ম্যানেজমেন্ট কলেজে ভর্তি হয় তারিনা। এরপর স্টুডেন্ট লোন পেয়েই ওই বছরের অক্টোবর মাস নাগাদ সে তুরস্কের ফ্লাইট বুক করে। তদন্তকারী অফিসাররা এ কথা জানিয়েছেন। যদিও তারিনা নিজের অভিভাবকদের জানায়, সে তুরস্কে ঘুরতে যাচ্ছে। কিন্তু, তুরস্ক সীমান্ত দিয়ে সে সিরিয়া প্রবেশ করে। সঙ্গে ছিল তার ছোট্ট ছেলে।

তারিনার বিরুদ্ধে অভিযোগ, ছেলের সঙ্গে সে আইএস-এর স্লোগান ব্যবহার করা একটি কালো মুখোশ পরে ছবি তুলেছিল। তা আবার সোশাল সাইটেও দেওয়া হয়। সেইসঙ্গে, তারিনার সোশাল সাইট ঘেঁটে বেশ কিছু পোস্ট লক্ষ্য করেছেন গোয়েন্দারা। এর মধ্যে একটিতে তারিনা লিখেছিল, ‘কি বোর্ড ছেড়ে বন্দুক ধরার সময় এটা।’ তবে, আদালতে তারিনা জানায়, তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল। এবং আইএস-এর হয়ে লিখতে বাধ্য করা হয়েছিল। কিন্তু, এই দাবি মানতে রাজি হননি বিচারক। সোমবার সাজা ঘোষণা হবে তারিনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ