• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সোহাগের ল্যাপটপে টাচ স্ক্রিন পদ্ধতি আবিষ্কার

186446_1সিসি ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ ছাড়া যেন একটি দিনও কল্পনা করা যায়না। এসব ছাড়া পুরো বিশ্বই যেন অচল। এবার তথ্য প্রযুক্তিখাতে নতুন উদ্ভাবন নিয়ে এলেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হানিফ আলী সোহাগ। ল্যাপটপ ও ডেস্কটপ মনিটরকে টাচস্ক্রিনের আওতায় এনেছেন এই তরুণ।

প্রযুক্তির কল্যাণে গোটা বিশ্ব আজ হাতের মুঠায়। তাই প্রযুক্তি পণ্য এখন সবার নিত্য দিনের সঙ্গী। বর্তমানে স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ডেস্কটপে যে সময় কাটানো হয় কাছের বন্ধুটির সাথেও হয়তো সে পরিমান সময় কাটানো হয় না।

পছন্দের মোবাইল কিংবা ল্যাপটপে বাটন চেপে ব্যবহার এখন অনেকটাই সেকেলে। তাইতো সবকিছুতে আধুনিকতার ছোঁয়া দেয়ার প্রচেষ্টায় প্রযুক্তিবিদরা। তেমনি এক উদাহারণ টাচস্ক্রিন।

টাচস্ক্রিনে ব্যবহার করা হয়েছে ইমেজ প্রসেসিং সফটওয়্যার। ওয়েবক্যাম একটি করে এলইডি লাইট, ব্যাটারি ও সুইস দিয়ে চলবে এই প্রযুক্তি। উদ্ভাবকের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে হানিফ ল্যাবটাচ প্রযুক্তি।

হানিফ আলী সোহাগ বলেন, ‘ডেস্কটপ টাচস্ক্রিন করতে ওয়েবক্যামের সামনে একটি ডেস্কটপের ছবি থাকছে যেটাকে আমি টাচস্ক্রিন করতে চাচ্ছি। ওয়েবক্যামের মাধ্যমে ছবিতুলে ইনপুট হিসাবে দিচ্ছে সফটওয়্যার সে ছবিগুলো পাচ্ছে। একটা নির্দিষ্ট একটি এরিয়াকে স্ক্রিন হিসাবে ধরে সেই এরিয়ার মধ্যে যতটুকু লাইট সে এরিয়ার মধ্যে পাবে সেটাকে ডিটেক্ট করবে। প্রাথমিকভাবে আঙ্গুলের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ছোট লাইট। তবে শীঘ্রই এ সীমাবদ্ধতা দূর করে শুধুমাত্র হাতের মাধ্যমে কাজটা করা যায় সেটা নিয়ে কাজ করছি এবং সেটা করা সম্ভব। আমি আশা করছি সেটা তাড়াতাড়ি হয়ে যাবে’।

কম্পিউটারের টাচ স্ক্রিনের এই সুবিধাটি পেতে ইনস্টল করতে হবে ল্যাবটাচ নামের একটি সফটওয়্যার। এর পর সফটওয়্যারটির মাধ্যমে স্ক্রিনের সাইজ ঠিক করলেই মনিটরটি হয়ে যাবে টাচস্ক্রিন। পুরো প্রযুক্তিটি ব্যবহারে খরচ পরবে ৫শ’ থেকে ৬শ’ টাকারমত।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=N5qWFcW3xWE


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ