• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পরীক্ষার্থীদের সুবিধার্থে দেরিতে অফিসে যাবেন প্রধানমন্ত্রী

হাসিনাসিসি ডেস্ক: আগামীকাল দেশব্যাপী শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। দেশের বৃহত্তম এই পাবলিক পরীক্ষায় রাজধানী ঢাকার পরীক্ষার্থীরা যাতে সময়মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে এবং তাদের যানজটের ঝামেলা পোহাতে না হয় সেজন্য নিজের অফিস যাত্রার সময়সূচি পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী নিয়ম মাফিক সকাল ৯ টায় তার কার্যালয়ে প্রবেশ করলেও আগামীকাল সোমবার পরীক্ষার্থীদের কারণে সকালে সাড়ে দশটায় তার কার্যালয়ে প্রবেশ করবেন। এছাড়াও সচিবালয়ে প্রতি সোমবারের নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকটিও পরীক্ষার্থীদের সুবিধার্থে সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

ধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আগামীকালের মন্ত্রিসভার বৈঠকের  স্থান ও চলাচলের সময়সূচি পরিবর্তন করেছেন । আগামীকাল সকালে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ের পরিবর্তে অনুষ্ঠিত হবে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০ টায় তাঁর সরকারি বাসভবন  গণভবন থেকে বের হবেন । পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ