• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রিমান্ড শেষে ইকবালসহ চার আসামি আদালতে

সিসি নিউজ ডেস্ক ।। কুমিল্লা সেই ইকবাল হোসেনসহ ৪ আসামিকে রিমান্ড শেষে আদালতে তোলা হবে শুক্রবার। কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চার আসামিকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে।

এর আগে গত শনিবার কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হোসেনসহ চার আসামিকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ। আদালত তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের একটি সূত্রে জানা যায়, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চাইবে সিআইডি।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়া দিঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ট্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে অবহিত করা ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ