• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন |

হাবিপ্রবিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হাজী দানেশদিনাজপুর প্রতিনিধি :  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে ২ ও ৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ)-২০১৬ উপলক্ষ্যে গল্পবলা এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা (অংশ) কমিটির আহবায়ক প্রফেসর মো. মিজানুর রহমান। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগিরা অংশ গ্রহণ করবে।

আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা

আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের আয়োজনে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্ত বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০১৬ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন । অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আন্তঃ বিশ্ববিদ্যালয় ভলিবল প্রতিযোগিতা ২০১৬ এর সাংগঠনিক কমিটির সভাপতি মো. আব্দুর রশীদ।
প্রতিযোগিতায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ