• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন |

ডোমারে গৃহকর্মীর লাশ উদ্ধার

লাশ উদ্ধারনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এক গৃহ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার ডোমার উপজেলার পশ্চিম চিকনমাটি পল্টন পাড়া গ্রামে। জানা যায়, ওই এলাকার মৃত মোছলেম উদ্দিনের ছেলে দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলজের প্রভাষক আবুল কালাম আজাদের বাড়ীতে একই এলাকার আব্দুল হক কবিরাজের মেয়ে শিলা বেগম (১৩) দীর্ঘ ৬বছর যাবত গৃহ পরিচালিকার কাজ করছে। এর পাশাপাশি সে বিদ্যালয়ে লেখাপড়া করে। ১ম শ্রেনী থেকে শুরু করে বর্তমানে সে ডোমার দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেনীতে পড়ছে। আজ সোমবার ১ফের্রুয়ারী তাকে বাড়ীতে রেখে কালাম কলেজে ও তার স্ত্রী নার্গিস বাচ্চাদের নিয়ে স্কুলে যায়। দুপুরের পর বাড়ীতে এসে তারা দেখে ঘরে শিলা ঝুলে আছে। তাকে দ্রুত নামিয়ে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে ডোমার থানার এসআই খাদেমুল করিম ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতাহাল করেন। এলাকাবাসী জানান, শিশুটিকে ছোটবেলা থেকে প্রভাষক কালাম লালন পালন করে নিজের সন্তানের মতো এবং লেখা পড়ার বিষয়ে নজর দেয়। তবে শিশুটির আতœহত্যার কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ