• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন |

হাসপাতালে আবার ধর্ষণের শিকার ধর্ষিতা

ধর্ষনআন্তর্জাতিক ডেস্ক: ভারতের জামসেদপুরে ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েও নিরাপদ হতে পারেনি। হাসপাতালে তাকে এক নিরাপত্তা প্রহরীর ধর্ষণের শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এনডিটিভির অনলাইননের এক প্রতিবেদনে  জানানো হয়, ঘটনাটি ঘটেছে জামসেদপুরের এমজিএম হাসপাতালে। ধর্ষিত ওই স্কুলছাত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পর শনিবার রাতে আবার ধর্ষণের শিকার হয়।

পুলিশ জানায়, দুই দিন আগে সে জামসেদপুরে শহরের প্রান্ত এলাকার পরশুদিহতে ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে তাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়। এ ছাড়া তাকে চিকিৎসার জন্য জামসেদপুরের এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তাকে আবার ধর্ষণের শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে তাকে ধর্ষণের জন্য একজন প্রাইভেট নিরাপত্তারক্ষীকে সন্দেহ করা হচ্ছে। সে ঘটনার সময় হাসপাতালে কর্তব্যরত ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট আনুপ টি ম্যাথিও বলেন,  ‘আমরা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তবে মূল অভিযুক্ত এখনও পলাতক রয়েছে।’

ম্যাথিউ আরও বলেন, মেয়েটির অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে এবং বিষয়টি এখন তদন্তাধীন। ঘটনার সঙ্গে জড়িত প্রাইভেট নিরাপত্তারক্ষীকে ধরার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ