• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

পরিবারে গাড়ির সংখ্যা নির্দিষ্ট করে আইন হচ্ছে

গাড়ীঢাকা: যানজট নিরসনে সরকার গাড়ির ব্যবহার সীমিত করার প্রস্তাব রেখে একটি আইন করার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স-১৯৮৩-এর পরিবর্তে দুটি ভিন্ন আইন হচ্ছে। নতুন আইনে পরিবার প্রতি গাড়ির সংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে।

মন্ত্রী সোমবার সংসদে স্বতন্ত্র সদস্য হাজী মো. সেলিমের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এক পরিবারে একটির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না—এ ধরনের সিদ্ধান্ত এখনো হয়নি। তবে মোটর ভেহিকেলস অর্ডিন্যান্স-১৯৮৩ এর পরিবর্তে দুটি ভিন্ন আইন হচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন-২০১৫ ও সড়ক পরিবহন আইন-২০১৫ প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

খসড়া সড়ক পরিবহন আইন-২০১৫ এ পরিবার প্রতি গাড়ির সংখ্যার ঊর্ধ্বসীমা নির্ধারণের প্রস্তাব রাখা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি আরো বলেন, ঢাকা শহরের যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করতে ২০ বছরের অধিক পুরাতন বাস-মিনিবাস ও ২৫ বছরের অধিক পুরনো পণ্যবাহী যানবাহন ঢাকায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া পুরাতন জরাজীর্ণ ট্যাক্সিক্যাবের পরিবর্তে ঢাকা মহানগরীতে আধুনিক মানসম্মত ট্যাক্সিক্যাব সার্ভিস চালু করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ