• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন |

ছাত্রীকে ধর্ষনের চেষ্টা থানায় মামলা দায়ের

ধর্ষনের চেষ্টানীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের সাইতনতলা গ্রামে তিন সন্তানের জনক কর্তৃক এক ৬ষ্ট শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের পর ছাত্রীটির পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মামলা বিবরনে জানা যায়, গত রবিবার ওই গ্রামের দিন মজুর উপেন্দ্র নাথ রায় ও তার স্ত্রী একই গ্রামের মিজানুর রহমানের ক্ষেতে মজুরীর কাজ করতে যান। এই সুযোগে তিন সন্তানের জনক মিজানুর রহমান উপেন্দ্র নাথের বাড়ীতে গিয়ে তার ৬ষ্ট শ্রেণীতে পড়–য়া মেয়েকে একা পেয়ে মুখ চেপে ধর্ষনের চেষ্টা করেন। এরই এক পর্যায়ে মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে মিজানুরের ভাই ও আত্মীয় স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল এসে আটককারী প্রতিবেশীদের মারধর করে মিজানুরকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিনেই মেয়েটির পিতা উপেন্দ্র নাথ বাদী হয়ে নীলফামারী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ দায়ের করেন। এদিকে থানায় অভিযোগ দায়ের করার পর থেকে আসামীরা বাদী ও তার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগে প্রকাশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ