কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসারপর থেকে অদ্যাবধি সারা দেশের ন্যায় কাহারোল উপজেলায়ও ব্যাপক উন্নয় হয়েছে। দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এর সহযোগীতায় ও ঐকান্তিক প্রচেষ্টায়, কাহারোল উপজেলায় প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৩কোটি ২৪ লক্ষ টাকা ব্যায়ে ৬টি নতুন ভবন তৈরী, ৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যায়ে ১৫টি বিদ্যালয়ে বড় ধরনের মেরামত, ৭৬ লক্ষ টাকা ব্যায়ে ক্ষুদ্র মেরামত ১১৬টি স্কুল, ২৯লক্ষ ৫০ হাজার টাকা ব্যায়ে ১০৪টি টয়লেট মেরামত করা হয়। উপজেলার গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষনাবেক্ষনের আওতায় ৫৬৯৮.১৫৪৭ মেঃ টন খাদ্য শষ্যের বিনিময়ে বিভিন্ন রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার করা হয়েছে। সেতু/কালভার্ট প্রকল্পে ১ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার ৮৪৭ টাকা ব্যায়ে ৮টি সেতু/কালভার্ট নির্মান করা হয়েছে। গ্রামের গরীব জনগোষ্ঠির উন্নয়নে সরকারের অন্যতম একটি সফল প্রকল্প হলো “একটি বাড়ি একটি খামার” যা বর্তমানে পল্লী সঞ্চয় ব্যাংকে উন্নীত হয়েছে। এবং কাহারোলে একটি ব্যাংক ভবন নির্মান করা হয়েছে। কৃষি খাতে উন্নয়নে বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কাহারোল উপজেলায় মাননীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের মাধ্যমে অগভীর নলকূপ বাসানো, সেচ নালা নির্মান, বর্ধিতকরণ এবং খাবার পানি সরবরাহ করা হয়েছে। মৎস্য খাতে উন্নয়নের জন্য এই উপজেলায় বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা এবং জেলেদের পরিচয় পত্র পদ্রান করা হয়েছে। বর্তমান সরকারের একটি বড় সাফল্য বিদ্যুৎ খাত এই সাফল্যের ধারাবাহিকতায় তৃনমুল জনগোষ্ঠির দোর গোড়ায় বিদ্যুৎ সেবা পৌছানোর লক্ষ্যে কাহারোল উপজেলায় বিভিন্ন গ্রামে মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-১ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আরবান প্রজেক্টের মাধ্যমে ১৪৮ কিঃ মিঃ এবং ডিপোজিটের মাধ্যমে ১৫ কিঃ মিঃ বিদ্যুৎ লাইন সংযোগ করা হয়। ইহা ছাড়া এমপি মহোদয়ের প্রচেষ্টায় কাহারোল উপজেলায় ৩টি ইউপি ভবন নির্মান এবং ৪৫ কোটি টাকা ব্যায়ে ৪৩ কিঃ মিঃ রাস্তা পাকা করণ ও ঐতিহাসিক কান্তজিউ মন্দির সংলগ্ন ঢেপা নদীর উপর ২৮০.৩মিটার দৈর্ঘ্য একটি ব্রীজ নির্মান করা হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরথেকেই দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল মহোদয় এলাকার উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, তিনি বিশেষ এলাকা উন্নয়নে ক্ষুদ্র নৃতাত্বিক জনগোষ্ঠীর ছাত্র/ছাত্রীর মাঝে বৃত্তি প্রদান, বাদ্যযন্ত্র সরবরাহ, সেলাই প্রশিক্ষন কেন্দ্র স্থাপন, গোবাদী পশু পালন ও তাদের ধর্মীয় উপাসনালয়গুলো সংস্কার এবং ভ্যান বিতরন করা হয়েছে। উপজেলায় এমপিমহোদয়ের প্রচেষ্টায় শিক্ষাপ্রসারের লক্ষে ১২টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দোতলা ও তিনতলা নতুন ভবন নির্মান করা হয়েছে। এছাড়াও দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল এর প্রচেষ্টায় ঐতিহাসিক কান্তজিউ মন্দিরে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র এবং মন্দিরটির সংস্কারের কাজ চলছে। তিনি আশা ব্যাক্ত করেন এলাকা ও জনগনের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাবেন। এবং এমপি মহোদয় নিজের ব্যাক্তিগত উদ্যেগে এলাকার জনগনকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য “দীপ্ত দৃষ্টি ফাউন্ডেশন” নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠিত করেন।