দিনাজপুর প্রতিনিধি : ৩ দফা দাবীতে দিনাজপুরে ইউনিয়ন পরিষদ সচিবরা মানববন্ধন কর্মসূচী পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
বুধবার (৩ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে কেন্দ্রীয় কর্মসূীচীর অংশ হিসেবে বাংলাদেশ ইউনিয়ন সেক্রেটারী সমিতি (বাপসা) দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচী পালন করে। ৩ দফা দাবীর মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তনপূর্বক মূখ্য কর্মকর্তাকরণ ও ১০ম গ্রেড স্কেলের কর্মকর্তার মর্যাদা প্রদান, বেতন-বোনাস, পেনশন, আনুতোষিক, ল্যাম্পগ্রান্ট, শ্রান্তিবিনোদন ভাতাসহ যাবতীয় অর্থ শতভাগ সরকারী কোষাগার থেকে প্রদানের ব্যবস্থা করা ও ইউপি সচিবদের পেনশন সুবিধা প্রদান করা। এ সব দাবীতে তারা জেলা প্রশাসক মীর খায়রুল আলমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপ প্রদান করেন।
স্মারকরিলপিতে ইউপি সচিবরা জানান, ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ২০১১ সালে পরিপত্র জারি করে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। যে কমিটিতে উপ-সহকারী প্রকৌশলী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তাসহ ৭টি দপ্তরকে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য করেছেন। যাদের শিক্ষাগতযোগ্যতা এইচএসসি, সমমান/ডিপ্লোমাডিগ্রিধারী, কিন্তু তারা বর্তমানে ১০ম ও ১১তম গ্রেডের স্কেলে অফিসার মর্যাদার কর্মকর্তা। এই কমিটির সদস্য সচিব হিসেবে ইউনিয়ন পরিষদ সচিবগণ ন্যুনতম দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিধারী অধিকাংশ ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রিধারী হলেও তৃতীয় শ্রেণির কর্মচারী, যাদের বেতন স্কেল ১৪তম গ্রেডে। ফলে ইউনিয়ন পর্যায়ে কর্মরত সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহিতার ক্ষেত্রে বিব্রকতর অবস্থায় পড়তে হয়। তারা প্রায় মিটিংয়ে সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করেন। ইউনিয়ন পরিষদকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনার লক্ষে ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন করে শূখ্য কর্মকর্তার ১০ম গ্রেড স্কেলের কর্মকর্তার মর্যাদা প্রদানসহ প্রশাসনিক ক্ষমতায়ন করা হলে উন্নয়ন সমন্বয় কমিটির গতিশীলতা ও সরকারের লক্ষ্য পূরণ হবে।
সারা দেশে ৪ হাজার ৫৭১ জন সচিব ৩৪টি মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করলেও আজো বৈষম্যমূলকভাবে তাদের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। ফলে তারা এসব বৈষম্য দ্রুত দুর করতে প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
মানবন্ধন ও স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন সেক্রেটারী সমিতি (বাপসা) দিনাজপুর জেলা শাখার সভাপতি একেএম হাসান নুর জামান, সহ-সভাপতি বিষ্ণপদ সরকার, মো. আনিসুর রহমান, মো. আনোয়ার সাদাত, বিজয় কুমার অধিকারী, সাধারণ সম্পাদক মো. মোকাররম হোসেন, সহ-সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তফা জামান, তথ্য ও গবেষনা সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সদস্য আলহাজ্ব মোস্তফা কামাল মামুন, মো, রাজিউর রহমান রাজু, মমতাজ উদ্দীনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।