• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

চিলমারীকে মাদক ও সন্ত্রাস মুক্ত উপজেলা গড়ে তোলা হবে

3-2-16-chilmari photoহাবিবুর রহমান, চিলমারী : আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে চিলমারী উপজেলাসহ এই দেশ থেকে মাদকসহ সকল সন্ত্রাস ও সন্ত্রাসী কর্মকান্ড দুর করা হবে। আর এই জন্য সকলকে এক হয়ে কাজ করে যেতে হবে, তাহলে সমাজ থেকে এ ব্যাধি দুর করা সম্ভব হবে। মাদক সেবন বা গ্রহন করা শরীর ও মস্তিকের জন্য ক্ষতিকর। মাদক সেবন করীরা মাদক সেবন করার ফলে জ্ঞানহীন হয়ে পড়েন, আর তখনই তারা বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়েন বলে মন্তব্য করেছেন ৭১’ বীর সৈনিক উপজেলা চেয়ারম্যান ও সভাপতি আওয়ামী লীগ মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম। তিনি গতকাল দুপুর ২টায় চিলমারী মডেল থানা চত্তরে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দুপুরে চিলমারী মডেল থানা চত্ত্বরে অফিসার ইনচার্জ মোঃ মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে সিনিয়র সহকারী পুলিশ সুপার ‘বি’ সার্কেল মোঃ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব এ, এস, এম নজরুল ইসলাম, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ রাশেদুজ্জামান বাবু, চিলমারী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে অধ্যক্ষ মোঃ জাকির হোসেন, চিলমারী প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম সাবু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সেক্রেটারী নাজমুল হুদা পারভেজ, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন, চিলমারী ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোঃ মশিউর রহমান সরকার, মাহাবুবার রশিদ বিপ্লব, আলমগীর হোসেন, মোঃ হাবিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আজগার আলী সরকার ও প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে ইউপি চেয়ারম্যান-মেম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ