• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন |

ব্লেড দিয়ে গলাকেটে আমার সন্তানকে হত্যা করি

187094_1গোপালগঞ্জ: নিজের শিশু পুত্রকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৪৬ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি গ্রামের ঘাতক মা লিপি বেগম। গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো. মনিরুজ্জামান লিপির ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। আদাল সুত্রে জানা যায়, লিপি বেগম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের দক্ষিনপাড়ার ভুলু শেখের স্ত্রী। গতকাল ১ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টায় তার ৫ মাস বয়সের পুত্র সন্তান ইয়াসিনকে ব্লেড দিয়ে গলা কেটে নির্মমভাবে হত্যা করে। জবানবন্দিতে লিপি বলেন, শিশু ইয়াসিন প্রতিদিন ঘনঘন কান্নাকাটি করতো। যা রিতিমত আমার কছে খুব বিরক্ত লাগতো। সর্বশেষ রোববার দুপুরে ইয়াসিনের কান্নার পরিমান আরো বেড়ে যায়। একপর্যাযে আমি ক্ষিপ্ত হয়ে বড় ছেলে ইমরানকে দিয়ে দোকান থেকে একটি ব্লেড কিনে আনাই। পরে ওই ব্লেড দিয়ে গলাকেটে ইয়াসিনকে হত্যা করি। তখন আমার মাথা ঠিক ছিলোনা। এখন আমি বুঝতে পারছি। এ কাজ করা আমার ঠিক হয়নি। আমি অনুতপ্ত। একজন মা নিজ হাতে তার সন্তানকে এ ভাবে মারতে পারেনা। কিন্ত এমন কাজ কেন আমি করলাম তা নিজেই ভাবতে পারছিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ