• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন |

পীরগঞ্জ অনলাইন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

প্রেসক্লাবপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: জাতীয় অনলাইন প্রেসক্লাবের অনুমোদনক্রমে ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় অনলাইন নিউজ পোর্টালের কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে পীরগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর ১৫ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠিত হয়েছে। দৈনিক বজ্রকন্ঠ ডটকম এর বার্তা সম্পাদক আজম রেহমানকে আহবায়ক এবং দৈনিক ৭১ ডটকম’র প্রকাশক মো. সাইফুর রহমান বাদশাকে সদস্য সচিব করে এই কমিটি গঠিত হয়। কমিটি গঠন উপলক্ষ্যে স্থানীয় উপজেলা প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় পরবর্তীতে পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আজম রেহমান এর সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এই আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. গোলাম রব্বানী (লাইক নিউজ), বুলবুল আহম্মেদ (ঠাকুরগাঁও নিউজ), জুলফিকার আলী মোহাম্মদ হুমায়ুন কবীর (বিজয় নিউজ), সাইদুর রহমান মানিক (লাষ্ট নিউজবিডি), আবু তাহের মো. বদরুল হাসান সুমন (অনাবিল সংবাদ), মো. নুরননবী রানা (সিসি নিউজ), মো. কিবরিয়া আলমগীর (বিজয় নিউজ), নাহিদ পারভিন রিপা (দিনাজপুর নিউজ), মাহবুবুর রহমান (আমাদের সংবাদ), মো. লাতিফুর রহমান (পি-নিউজ), মো.রাসেল (সবার সংবাদ), মো. আনারুল ইসলাম (বিএনবি নিউজ), সবুজ আহম্মেদ (সুনামগঞ্জ নিউজ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ