• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন |

কিশোরগঞ্জে নদীর বুকে চাষাবাদ

DSC00461বিপিএম জয়, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া  এক সময়ের খরস্রোতা নদীগুলো শুকিয়ে গিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। এসব নদীর বুকে চাষ হচ্ছে ইরিধান,ভুট্টা,মসুর ডালসহ নানা ফসল।
জানা গেছে, এ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ৫০ কিলোমিটার দৈর্ঘ্যরে ৫টি নদী । ধাইজান, বুড়িখোরা, চাড়ালকাটা,যমুনেশ্বরী ও বুল্লাই। নদীগুলোতে এক সময় পুর্ণ যৌবন ছিল, ছিল খর¯্রােতা। ভারতের উজানে ফারাক্কা বাঁধ দিয়ে এক তরফা পানি নেয়ায় নদীগুলোর অস্তিত্ব হারিয়ে যেতে বসেছে। কৃষকরা নদীর বুকে চাষ করছে ইরিধান,ভুট্টা,মসুরডাল সহ নানা ফসল।নদীর বুকে এখন শুধু দিগন্ত জোড়া ফসলের মাঠ।
সৈয়দপুর পানি উন্নয়ন র্বোড(পাউবো) সূত্রে জানায় একটি নদীতে নির্দিষ্ট কিউসেক পরিমান পানি থাকতে হবে।না থাকলে নদীটি আস্তে আস্তে অস্তিত্বহীন হয়ে পড়বে।
বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের নদীর বুক চাষাবাদকারী মনজের আলী বলেন নদীতে পানি না থাকায় জেগে উঠা চড়ে চাষাবাদ করতে বেশ সুবিধা,বিনা হালচাষ ও সার ছাড়াই ভালো ফসল উৎপাদন করা যায় এবং ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা অন্যান্য জমির চেয়ে অনেক বেশি।উত্তর চাঁদখানা গ্রামের নদীর বুক চাষী দেলদার রহমান বলেন,বন্যার সময় নদীর জেগে উঠা চড় গুলোতে প্রচুর পলি জমে।পলি গুলো অপসারণ না করায় নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে।বন্যার সময় আমাদের ব্যাপক ফসল হানি ঘটে।আমন আবাদের ক্ষতি পুষিয়ে নিতে জেগে উঠা চড়ে চাষাবাদ করি।
এব্যাপারে কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন,নদী গুলোকে টিকিয়ে রাখতে ও পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে নদী খনন কাজ করতে হবে।তা না হলে এ উপজেলার মানচিত্র থেকে নদীগুলো হারিয়ে যাবে।

কিশোরগঞ্জে দূর্ধষ ডাকাতি ॥ আটক ১

নীলফামারীর কিশোরগঞ্জ মাগুড়া সড়কে গত মঙ্গলবার রাত ৮ টার  দিকে এক দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।এসময় এলাকাবাসি সাহাদাত হোসেন(৩০)  নামে এক ডাকাতকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।আহত অটো চালক ফরিজুল ইসলামকে কিশোরগঞ্জ স্ব্যস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসি ও থানা সূত্রে জানা গেছে,গতকাল মঙ্গলবার মাগুড়া বাসষ্টাডে গাড়াগ্রাম বাবুবহাট গ্রামের কেচুয়া মাহমুদের ছেলে অটো-চালক ফরিজুল ইসলামের অটো রিক্সায় যাত্রীবেসে ৬/৭ জনের একটি ডাকাত দল কিশোরগঞ্জ বাজার আসার কথা বলে ভাড়া নেয়।পথিমধ্যে পুষনার দোলা  নামক স্থানে পৌছিলে যাত্রীবেস ধারী ডাকাত দল পিছন দিক থেকে ছোরা দিয়ে ডান হাতে কোপ মারে।অটো চালক মাটিতে পড়ে গেলে ডাকাত দল তার অটো নিয়ে পালিয়ে যাওয়ার সময় পাগলাপীর মুলা পাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে ডাকাত সদস্য সাহাদাত হোসেন (৩০)কে এলাকাবাসি আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এব্যাপরে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমানের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ