• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঢাকাতে চলবে জোড়-বেজোড় গাড়ি

কাদেরঢাকা: রাস্তায় ব্যক্তি মালিকানাধীন গাড়ির চাপ কমাতে দিল্লিকে অনুসরণের পরিকল্পনার কথা জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর এক অভিযানে অংশ নিয়ে যানজট নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি।

ব্যক্তি মালিকানাধীন গাড়ির সংখ্যা কমানোর উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ছোট ছোট গাড়িগুলো ছত্রাকের মতো শহরের রাস্তা দখল করছে। এগুলোকে আমারা নিরুৎসাহিত করছি। আমরা কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। তবে গাড়ি রাস্তায় নামার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করতে চাই। এমনকি দিল্লির মতো জোড়-বেজোড় করে গাড়ি নামানোর চিন্তাও আমাদের আছে। এটা চালু করলেও ফল পাওয়া যাবে।

নৈরাজ্যের কথা স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, যেসব মালিক অটোরিকশায় ভাড়া বা জমা বেশি আদায় করছেন তাদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। যারা মিটার টেম্পারিং করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

মন্ত্রী বলেন, কিছু কিছু অটোরিকশা চুক্তিতে চলছে। মিটারে না চললে যাত্রীরা যাতে সহজে অভিযোগ করতে পারেন সেজন্য শিগগিরই ‘হেল্প লাইন’ চালু করা হবে বলে জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনের বিশৃঙ্খলা বন্ধে ফুটপাত দখলমুক্ত করা জরুরি। যানজট কমাতে ঢাকার দুই সিটি করপোরেশনকে এ উদ্যোগ নিতে হবে।

তিনি আরো জানান, যানজট নিরসনে পরিবারপ্রতি গাড়ির সংখ্যা নির্দিষ্ট করে দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইনের খসড়ায় এ প্রস্তাব রাখা হয়েছে।

মন্ত্রী জানান, গত মাসে বিআরটিএ-এর অভিযানে বিভিন্ন অভিযোগে ১২০৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। ২৮৮টি যানবাহন ডাম্পিং করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে ৯০ জনকে।

বন্দরনগরী চট্টগ্রামেও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মন্ত্রী।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল বশর জানান, বুধবার অভিযানকালে ২১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডাম্পিংয়ে পাঠানো হয়েছে ২০টি। দুইজন চালককে এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১১ হাজার টাকা।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সড়ক নিরাপত্তা সম্পর্কিত উপ-কমিটির সদস্য সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, বিআরটিএ-এর চেয়ারম্যান নজরুল ইসলাম, পরিচালক (এনফোর্সমেন্ট) বিজয় ভূষণ পাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ