• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

কাহারোলে আগুনে ২০ দোকান পুড়ে ছাই

কাহারোলকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে আগুনে ২০টি দোকান পুড়ে গেছে। এতে কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা দাবি করেছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের বলেয়া বাজারে এ আগুনের ঘটনা ঘটে।

রাজেন কুমার দেব নামে এক ব্যক্তি জানান, বাজারের চায়ের দোকানদার ভৈরব রায় রাতে চুলার ওপর খড়ি শুকাতে দিয়ে বাড়ি যান। ভোরে চুলার ওপরে রাখা খড়িতে আগুন লেগে যায়। পরে আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে সোহেল রানার মুদির দোকান, মোজাম্মেল হকে ধান চালের দোকান, মো. শামীম ও গৌরাঙ্গ রায়ের কসমেটিকসের দোকানসহ ২০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার স্টেশনের সহকারী পরিচালক নুর হাসান আহমেদ জানান, চায়ের দোকানের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ