• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন |

নীলফামারীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

Nilphamari.photo-04.02.16নীলফামারী প্রতিনিধি: জাতীয় প্রাথমিক সপ্তাহ উপলক্ষে শিক্ষা র‌্যালী হয়েছে নীলফামারীতে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। র‌্যালীর উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বণিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফুল ইসলাম। শিক্ষা র‌্যালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ