বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে বৃহস্পতিবার সুশিল সমাজ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদ চত্তরে সকাল ১১টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
’’টেকসই জনসংগঠনের মাধ্যমে ভুমি অধিকার ও কৃষি-ভুমি সংস্কার’’ প্রকল্পের আওতায় বীরগঞ্জ উপজেলার ৭৮টি গ্রাম ভিত্তিক জন সংগঠনের গরীব, দরিদ্র, ভুমিহীন ও সুবিধা বঞ্চিত সদস্যদের নিয়ে বীরগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির আয়োজনে ও সিডিএ –বীরগঞ্জ এর সহযোগীতায় মোঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মাষ্টার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা বীরগঞ্জ প্রতিদিনের সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক সম্বয়কারী সিডিএ বীরগঞ্জ শাখা মোঃ জাহেদুর রহমান,হিসাব রক্ষক মোঃ রফিকুল ইসলাম,গ্রাম সহায়ক মোঃ আবু তালেব,মোছাঃ রুবিনা খাতুন,মোছাঃ হালিমা খাতুন,গনেশ চন্দ্র রায় ও সুশিল সমাজ এবং সাংবাদিক নেতৃবৃন্দ।