• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন |

ডোমার ও চিলমারীতে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

ডোমারডোমার (নীলফামারী) প্রতিনিধি :   মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা এই প্রতিপাদ্য কে ধারন করে সারা দেশের ন্যায় নীলফামারীর ডোমারে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে । এই শিক্ষা সপ্তাহ ঘিরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদের সামনে থেকে বর্নাঢ্য র‌্যালী বের করা হয় ।  উপজেলা নিবার্হী অফিসার  সাবিহা সুলতানার নের্তৃত্বে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা  পরিষদ হল রুমে এসে শেষ হয়। র‌্যালীতে অংশ নেন উপজেলা হিসাব রক্ষন অফিসার আব্দুল খালেক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার  শাহাজাহান  মন্ডল,সহকারী শিক্ষা অফিসার সোহেল শাহাজাদা ,দোলাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন প্রমুখ । র‌্যালী শেষে আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিভিন্ন অফিসার ও শিক্ষক বৃন্দ ।শিক্ষা র‌্যালীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্র্থীরা অংশ নেয়।
সংশ্লিষ্টরা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যেগে ৪-১০ ফেব্রুয়ারী জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উৎযাপন করা হবে। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের অন্যতম প্রধান উদ্দেশ্যে হলো প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অসমান্য অবদান, খেলাধুলা, সঙ্গীত, বিদ্যালয় পরিচালনা, প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী প্রতিষ্ঠান, ব্যক্তি এবং ছাত্র-ছাত্রীকে সম্মানিত করা।

চিলমারীতে জাতিয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
চিলমারী (কুড়িগ্রাম) : মানসম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে বহস্পতিবার সকালে জাতিয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্দ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের করা হয়।র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলেচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম জেলী, চিলমারী মডেল থানা অফিসার ইনর্চাজ মোঃ মজনুর রহমান। বক্তব্য রাখেন সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক ও প্রকাসক এস এম নুরুল আমিন সরকার, সাংবাদিক মাহাবুবুর রহমান প্রমুখ।

সাংবাদিক সোহেলের কন্যার মৃত্যুতে শোক প্রকাশ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার দৈনিক মানবজমিন প্রতিনিধি সাংবাদিক সাওরাত হোসেন সোহেলের কন্যা নুরশাদ জাহান সাবিহা (সাড়ে ৪ বছর) বুধবার রাত ৬টা ৩০ মিনিটে পশ্চিম খরখরিয়া নানার বাড়ীতে ইন্তেকাল করেছে। সে দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে ভূগছিল। রাত ১১টায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে সাবিহার মরদেহ দাফন করা হয়। তার মৃত্যুতে চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, চিলমারী প্রেস ক্লাবের উপদেষ্টা সভাপতি নাজমুল হুদা পারভেজ, সভাপতি নজরুল ইসলাম সাবু, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মমিনুল ইসলাম বাবু, চিলমারী সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক সরকার, পেস ক্লাব সভাপতি গোলাম মাহবুব, প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

সিসি নিউজ পরিবারের পক্ষ থেকে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মৃতার আত্মার মাগফিরাত কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ