• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |

আটকে গেল ‘আড়াল’

আঁচলবিনোদন ডেস্ক : উদ্ভট ও অবাস্তব কাহিনির কারণে নিষিদ্ধ হলো শাহেদ চৌধুরী নির্মিত চলচ্চিত্র ‘আড়াল’। ছবিটি জনসাধারণের মধ্যে প্রদর্শনের উপযুক্ত নয় বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরিয়াজ, আঁচল আঁখি ও বিপাশা কবির।

সিনেমাটির সব কাজ সম্পন্ন করে গত ৫ জানুয়ারি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সেন্সরে প্রদর্শিত হওয়ার পর সিনেমাটিতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে জানানো হয়। এ প্রসঙ্গে বোর্ড থেকে গত ২৮ জানুয়ারি এক চিঠি পাঠানো হয়। চিঠিটি বুধবার ছবির পরিচালকের হতে পৌঁছায়।

সেন্সর বোর্ড থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘বোর্ড সভায় বিস্তারিত আলোচনার পর সম্মানিত সদস্যগণ মত দেন যে, দর্শকদের জন্য ক্ষতিকর হবে এমন প্রচণ্ড আইনহীনতা, অন্যায়-অপরাধ ও গোয়েন্দাবাজিমূলক কার্যক্রম প্রয়োগের মাধ্যমে সংলাপ/দৃশ্যাবলি পূর্ণ করত চলচ্চিত্রটিতে মূল কাহিনী অপর্যাপ্ত রয়েছে। চলচ্চিত্রটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণের অননুমোদিত পোশাক/পদবি দেখানো ও অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটির কোনো কোনো অংশে কাহিনী অবাস্তব ও উদ্ভট। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চেইন অব কমান্ডের অর্পিত দায়িত্ব ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যার কারণে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। চলচ্চিত্রটি আইনশৃঙ্খলা ভঙ্গের জন্য অনুপ্রাণিত করে এমন দৃশ্য ও সংলাপ রয়েছে। এই পরিপ্রেক্ষিতে সম্মানিত সদস্যগণ ‘আড়াল’ নামক চলচ্চিত্রটি জনসাধারণের মধ্যে প্রদর্শনের জন্য উপযুক্ত নয় বলে মত দেন।’

তবে সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তের বিপরীতে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে চলচ্চিত্র-সংশ্লিষ্টদের। এ বিষয়ে পরিচালক শাহেদ চৌধুরী বলেন, ‘আমি আপিল করব। কিছু জায়গা কেটে ফেলে দিতে হবে। এ জন্য আমাকে নতুন করে কোনো শুটিং করতে হবে না।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ