গাইবান্ধা: গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত সদর উপজেলাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন বলেন, ‘গ্রেপ্তারকৃতরা নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলার আসামি। এদের মধ্যে বিএনপির দুই ও জামায়াত-শিবিরের দুই কর্মী রয়েছেন।’
তিনি আরো জানান, বিএনপির দুই কর্মীকে পলাশবাড়ী ও জামায়াত-শিবিরের দুই কর্মীকে সুন্দরগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।