সিসি নিউজ: নীলফামারী সদর উপজেলার ইটাখোলা এবং খোকশাবাড়ী ইউনিয়নে আজ শীতার্তদের মাঝে ৫০০ টি কম্বল বিতরণ করলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং আবু তাহের মো. সাইফুর রহমান। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর, অতিরিক্ত জেলা জজ মাহবুবুল আলম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মো. নাসিরুল হক, সিনিয়র সহকারী জজ মো. হাবিবুর রহমান, সহকারী জজ মো. ইসমাইল হোসেন, অমিত কুমার বিশ্বাস, অলরাম কার্জি এবং মো. সামিউল ইসলাম প্রমূখ।