বিশেষ প্রতিনিধি: বড়পুকুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চেয়ে আজ শুক্রবার ফুলবাড়ীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার রাতে বড়পুকুরিয়া কয়লা খনির রাস্তায় কাঠ বোঝাই ট্রাক খাদে পড়ে গেলে গাড়ির উপরে বসে থাকা ৮ জন শ্রমিকের সকলেই কাঠের নিচে চাপা পড়ে আহত ও নিহত হয়। এর মধ্যে নিহত চার জনের ৩ জনই একই পরিবারের। এ ঘটনায় আহত হয় বাকি ৪ জন।
ওই দিনই ”নিরাপদ সড়ক চাই” ফুলবাড়ী শাখার সভাপতি সংবাদিক খাজানুর হায়দার লিমন সহ ৩ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল, হলদি বাড়ী স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন শ্রমিক, সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ি, পার্বতীপুর মডেল থানা ও যেখান থেকে গোলাই কাঠ গুলি লোড দেয়া হয় সেখানে অনুসন্ধান করে এই তথ্যই পেয়েছে যে, প্রকৃত পক্ষে এটি কোন সড়ক দুর্ঘটনা নয়, এটি একটি হত্যা কান্ড। প্রতিনিধি দল তাদের অনুসন্ধান করে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে যেমন, সেই দিন হলদী বাড়ীতে গাড়ীলোড হবার পর কাঠের মালিক ৮ জন শ্রমিককে ট্রাক ভর্তি কাঠের উপর বসতে বাধ্য করে। এ সময় চালক ও ট্রাকের মালিক বিষয়টি ঝুঁকিপুর্ন ভেবেও কাঠের মালিকের এই সিদ্ধান্তে কোন বাধা না দিয়ে সায় দিয়েছেন। যথারীতি গাড়িটি হলদিবাড়ি থেকে রাত্রী ১১ টা ৩৫ মিনিটে টাঙ্গাইলের পথে রওনা হলে পথিমধ্যে বড়পুকুরিয়া কয়লা খনিতে পৌঁছলে দেশের বিভিন স্থান থেকে কয়লা নিতে আসা রাস্তার উপর যত্রতত্র ট্রাক দাড়িয়ে থাকায় ক্রস করতে গিয়ে (এ সময় গাড়ির গতি সিমা ছিল প্রায় ১৫কিঃ) চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে কাঠ বোঝাই ট্রাকটি রাস্তা সংলগ্ন পূর্ব পাশ্বে খাদে পড়ে গেলে কাঠের চাপায় ঘটনা স্থলেই ৪ জন মৃত্যু বরন করেন।আহত বাকি ৪ জনকে ফুলবাড়ী ও হলদিবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আর এ ঘটনায় অক্ষত থাকে চালক ও হেলপার। ফলে এটাই প্রমান হয় যে, কাঠের মালিক, গাড়ির মালিক ও চালক এরাই এ ঘটনার জন্য দায়ি। তাই ”নিসচা” মনে করে এটি কোন দুর্ঘটনা নয়, এটি একটি হত্যাকান্ড। তাই প্রতিবেদনে উল্লেক্ষিত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
এরই প্রতিবাদে সংগঠনটি আজ ৫ ফেব্রুয়ারী শুক্রবার একই পরিবারের ৩ জন সহ মোট ৪ জনকে হত্যার দায়ে অভিযুক্ত চালক, গাড়ির মালিক, ও কাঠের মালিককে দ্রুত আইনের আওতায় নিয়ে বিচারের দাবিতে ফুলবাড়ী শহরস্থ্য নিমতলায় সকাল ১১.০০ টায় শুরু হয়ে ঘন্টা ব্যাপি এক মানব বন্ধন কর্মসুচি পালিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ”নিরাপদ সরক চাই” ফুলবাড়ী কমিটির সভাপতি সাংবাদিক খাজানুর হায়দার লিমন সহ সভাপতি সহকারী অধ্যাপক ওয়াহেদুন নবী নয়ন ও সিনিয়র শিক্ষক কৈলাশ প্রশাদ গুপ্ত, সাঃ সম্পাদক সামছুর রহমান সাজু, যুগ্ন সম্পাদক আরিফ খান জয়, সাংগঠনিক সম্পাদক হানিফ শাকিল, প্রচার সম্পাদক জাহাঙ্গির আলম, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মজিদ মন্ডল, ফুলবাড়ী বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আসাদুজ্জামান আসাদ ব্যবসায়ি প্রিন্স, মামুন, প্রিন্ট ও ইলেকট্রোনিকস মিডিয়ার সংবাদ কর্মি সহ বিভিন্ন স্তরের সুধি জন।