• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন |

সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় ট্রলি চালক নিহত

সড়ক দুর্ঘটনাসিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কের বসুনিয়া মোড়ে শুক্রবার রাত ৮টার দিকে পাথর বোঝাই ট্রাকের সাথে ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক মেরাজুল ইসলাম (২২) ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় ট্রলি চালকের সহযোগি এনামূল (৪০) ও বাদশা (২৫) গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।

পুলিশ জানায়, নিহত ট্রলি চালক মেরাজুল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হয়রতপুর গ্রামের আবুল মিয়ার পুত্র। আহত এনামূল একই গ্রামের মজিবর রহমান ও বাদশা একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত খাদেমুলের পুত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ