• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন |

জলঢাকায় বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২

সড়ক দুর্ঘটনাসিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। দূর্ঘটনায় গুরতর আহত হয়েছে ১ জন। আজ শনিবার ৯টার দিকে জলঢাকার কালিগঞ্জ নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর ও পুলিশ জানায়, ঢাকা থেকে ডিমলার উদেশ্যে ছেড়ে আসা নৈশ কোচ অনিক পরিবহন জলঢাকা উপজেলার কালীগঞ্জ বাজারে ঢোকার আগে ডোমার থেকে ছেড়ে আসা পিক আপ (নম্বর ঢাকা -২৫৩/ অ) মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী জাকির হোসেন (৫৫) ও পিকআপ চালক আবুল কালাম (৩৫) ঘটনাস্থলে নিহত হন। আহত হন পিক আপের অপর যাত্রী নিহত জাকির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন(২৫)। আহত সাদ্দামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত জাকির হোসেন মুরগীর খামারের ব্যবসায়ী। বাবা এবং ছেলে ওই পিকআপে চালকের বাড়ি জেলা ডোমার উপজেলার ছোটরাউতা ও কাজীপাড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ