• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |

ফুলবাড়ীতে পিস্তলসহ দেবর-ভাবী আটক

আটকসিসি নিউজ: দিনাজপুরের ফুলবাড়ির একটি রেস্তরায় অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তলসহ অস্ত্রব্যবসায়ী দেবর-ভাবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ এর অধীনস্থ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রায়ভাগ বাগমারা গ্রামের হেসাব মন্ডলের ছেলে হেলাল উদ্দিন (৪৫) ও হেলালে ভাবী নূরজাহান বেগম (৫২)।
শুক্রবার (৫ জানুয়ারী) রাতে সংসবাদ সম্মেলনে র‌্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের কমান্ডর সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শহরের  থানাপাড়াস্থ ঢাকার মোড় নামকস্থানের একটি রেস্তরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসময় হেলাল উদ্দিন কাছ থেকে ৭ দশমিক ৬৫ এম.এম বিদেশী  একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন এবং হেলালের ভাবী নূরজাহানের কাছ থেকে চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটকৃত দেবর-ভাবী র্দীঘ দিন থেকে দিনাজপুরসহ আসেপাশের জেলায় অস্ত্রেও ব্যবসা চালিয়ে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের পর আজ শনিবার ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ