• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন |

দিনাজপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেনের অভিভাবক সমাবেশ

Dinajpur pic-2দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক দিবস শনিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে স্থানীয় নাট্য সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল লতিফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক ইমাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, সদর উপজেলা শিক্ষা অফিসার ক খ মো. আলাওল হাদী, বগুড়ার ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুর আলম ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মুহম্মদ হাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিক ইমাম বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার কোন বিকল্প নেই। দেশকে শিক্ষায় এগিয়ে নিতে বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা ঠিকমত লেখাপড়া করছে কিনা সে জন্য স্কুলের পাশাপাশি বাসায় অধিক গুরুত্ব দিতে হবে। আর শুধু ভাল লেখাপড়া করলেই চলবে না, ভাল মনের মানুষ হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।
আলোচনা শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সেন্ট্রাল কিন্ডারগার্টেন স্কুল হতে পিএসসি পরীক্ষায় গোল্ডেন পাওয়া শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। উল্লেখ্য, পিএসপিতে ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ গোল্ডেন ও ৬ জন এ গ্রেড পেয়েছে।
পরে বিরল উপজেলার মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিন’র সঞ্চালনায়  সেন্ট্রাল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ