• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

আপিল বিভাগে নতুন ৩ বিচারপতি

হাইকোটঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাইকোর্ট বিভাগ থেকে তিনজন বিচারপতি নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি মো. নিজামুল হক নাসিম ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পরামর্শক্রমে রাষ্ট্রপতি এ তিনজনকে নিয়োগ দেন। এরপর আইন মন্ত্রণালয় গেজেট জারি করে।

আগামীকাল সোমবার নতুন তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।

বর্তমানে আপিল বিভাগে ছয়জন বিচারপতি রয়েছেন। এই তিন বিচারপতি নিয়োগের ফলে মোট নয়জন বিচারপতি পেল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ