• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে পরিস্কার পরিচ্ছন্নতা দিবস পালিত

Photo JYসিসি নিউজ: “আমরা জাগলে জাগবে দেশ পরিস্কার হবে বাংলাদেশ”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে পালিত হয়েছে পরিস্কার পরিচ্ছন্নতা দিবস। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় থেকে এ র‌্যালী বের হয়। র‌্যালীতে ‘পরিবর্তন চাই’ সংগঠনের সদস্য, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার, সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে রাস্তার ময়লা পরিস্কার করে ডাস্টবিনে ফেলানো হয়। এ সময় বিদ্যালয় চত্বরে এক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সভায় বক্তব্য রাখেন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ক্ষিতিষ চন্দ্র রায়, সাবেক অধ্যক্ষ আইয়ুব আলী, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, পরিবর্তন চাইয়ের সদস্য নাসির হোসেন, সাব্বির, রানা, চয়ন, সাজু ও শিক্ষার্থী মুক্তা ও জান্নাত। সভা পরিচালনা করেন মহিলা মহাবিদ্যালয় তথ্য প্রযুক্তি বিষয়ের অধ্যাপক লোকমান হাকিম । অনুষ্ঠান শেষে পরিবর্তন চাই’র পক্ষ থেকে মহাবিদ্যালয়ের আবর্জনা পরিস্কার করায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সংবাদকর্মীদের মধ্যে সৈয়দপুর অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হিরো, সাংবাদিক রইজ উদ্দিন রকি ও সৈয়দপুর নিউজ ফেস বুকের আরিফ মন্ডলকে সনদপত্র বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ