দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ইংরেজিী প্রথমপত্রের পরীক্ষায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে। এছাড়া ওই দিনের পরীক্ষায় ২৫৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন জানান, ইংরেজিী প্রথমপত্রের পরীক্ষায় ১ লাখ ৩৮ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩৮ হাজার ৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ইংরেজী প্রথমপত্রের পরীক্ষায় কুড়িগ্রাম জেলায় ৪ পরীক্ষাকে বহিষকার করা হয়েছে এবং ওই দিনের পরীক্ষায় ২৫৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ছিল শূন্য দশমিক ১৯ শতাংশ। এছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবারে রংপুর বিভাগের ৮ জেলা নিয়ে গঠিত শিক্ষাবোর্ডের অধীনে ২ হাজার ৫৫৮টি বিদ্যালয় হতে ১ লাখ ৪৯ হাজার ৯০০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৭৭ হাজার ৩০৮ জন ছাত্র ও ৭২ হাজার ৫৯২ জন ছাত্রী। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ৩২ হাজার ৮১৫, অনিয়মিত পরীক্ষার্থী ১৬ হাজার ৮৩৫ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ২৫০ জন। ২৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।