বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ-তারাগঞ্জ এলাকার কৃতি সন্তান এসএম মানুনুর রশিদ মামুন (ঢাবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-গনসংযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। মামুনকে নির্বাচিত করায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুরের বদরগঞ্জ উপজেলার ৬নং রাধানগর ও ৭নং গোপিনাথপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ওই ছাত্রদল নেতা রংপুরের তারাগঞ্জ উপজেলার খোর্দ্দ বেলাইচন্ডি সর্দার পাড়া গ্রামের একরামুল হক সর্দারের ছেলে।