সিসি নিউজ : দারুণ অফার! সকল প্রস্ততিও সম্পন্ন। একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি। এরকম চমকপ্রদ অফার দিয়ে আগামি ১৪ ফেব্র“য়ারি সৈয়দপুর- ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল করবে নভো এয়ার নামে একটি বেসরকারি বিমান। এ উপলক্ষে সোমবার (৮ ফেব্র“য়ারি) বেলা ১১টার সময় ঘোড়ার গাড়ি ও বাদ্য যন্ত্র নিয়ে এক রোড শো অনুষ্ঠিত হয়েছে।
রেডি শো সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে বিমানবন্দরে শেষ হয়।
এ বর্ণাঢ্য রোড শোতে ম্যানেজার মার্কেটিং এন্ড সেলস এএফএম মাহফুজুল আলম, এয়ারপোর্ট ম্যানেজার শাহিন আহমেদ, রাজশাহী ইনচার্জ সৌমন চৌধুরী ও সৈয়দপুরের সকল এজেন্সী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সৈয়দপুর বিমানবন্দর নভোএয়ারের ইনচার্জ বদরুদ্দোজা জানান, ৬৮ আসন বিশিষ্ট নভো এয়ার ঢাকায় ১০টা ৩৫ মিনিটে ছেড়ে সৈয়দপুরে পৌঁছবে বেলা ১১টা ৩৫ মিনিটে এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৩ হাজার ২শ’ টাকা। যাত্রীরা একটি টিকিট কিনলে আরেকটি টিকিট ফ্রি পাবেন প্রায় একমাস। এছাড়া বিমান চলাচল উদ্বোবধনের দিন যাত্রীদের উপহার থাকছে বলে জানান তিনি।