• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

‘পুলিশের কেউ অপরাধ করে পার পাবে না’

134032_1ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিআইজি মিলি বিশ্বাস বলেছেন, অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে, পুলিশ পরিচয়ে কেউ অপরাধ করে পার পাবে না।

সোমবার দুপুরে আখাউড়ায় থানার নবনির্মিত ভবন পরিদর্শন শেষে ভিআইপি কনফারেন্স রুমে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সাধারণ মানুষ কোনো পুলিশের মাধ্যমে হয়রানি হয় কিংবা পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।’

এছাড়াও দেশে কোনো ধরনের সন্ত্রাসবাদ কিংবা জঙ্গিবাদ মাথাচারা দিয়ে যাতে উঠতে না পারে সে দিকে সকলকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

মিলি বিশ্বাস বলেন, দেশের প্রতিটি থানাকে নারী বান্ধব করে গড়ে তোলা হবে। প্রথম দিকে নারী পুলিশের ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা এখন আর নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারাদেশে ১০১টি থানায় আধুনিক বহুতল ভবন নির্মাণ করা শেষ। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন এলাকায় আন্তর্জাতিক মানের অত্যাধুনিক বহুতল ভবন নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার  মো. মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার শফিকুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবীব, আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন, পৌর মেয়র তাকজিল খলিফা, ওসি মোশারফ হোসেন তরফদার, আওয়ামী লীগ নেতা সেলিম ভুঁইয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ