• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ইসলামাবাদে বাংলাদেশের হাইকমিশনারকে তলব

134052_1সিসি ডেস্ক:  ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনার সোহরাব হোসাইনকে তলব করেছে পাকিস্তান সরকার।  সোমবার বিকেলে তাকে তলব করা হয় বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

সম্প্রতি ইসলামাবাদে বাংলাদেশি কূটনীতিক নিখোঁজ হওয়ার ঘটনায় ঢাকায় দেশটির হাইকমিশনারকে তলবের জেরে পাকিস্তান এ ঘটনা ঘটালো বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ১ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার গুলশান এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করায় আবরার হোসেন খান নামে পাকিস্তান হাইকমিশনের এক কর্মীকে আটক করে ছেড়ে দেয় পুলিশ।

এ ঘটনার কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ওইদিন বিকেল ৫টার দিকে পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের প্রেস শাখার কর্মী মো. জাহাঙ্গীর হোসেন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়।

এরপর নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর রাত ১টার দিকে বাসায় ফেরেন বাংলাদেশ হাইকমিশনের ওই কর্মী।

এ বিষয়ে জানতে ২ ফেব্রুয়ারি দুপুরে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ