• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলা

মাহফুজলক্ষ্মীপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করার অভিযোগে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানি মামলা করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার দুপুর ১১টার দিকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-২ এ জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুন্নবী সোহেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালত সূত্রে জানা যায়, ওয়ান ইলেভেন ও পরবর্তী সময়ে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে এ মামলা করা হয়। আদালতের বিচারক ফারজানা আক্তার মামলাটি গ্রহণ করলেও কোনো আদেশ দেননি।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না জানান, ২০০৭ সালের ওয়ান ইলেভেন ও তার পরবর্তী সময়গুলোতে ডিজিএফআই’র সর্বারহকৃত তথ্যগুলো কোনো যাচাই-বাছাই না করে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা বিরুদ্ধে ডেইলি স্টার পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেন সম্পাদক মাহফুজ আনাম। এতে জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।

তিনি আরো জানান, গত ৬ ফেব্রুয়ারি কালেরকণ্ঠ পত্রিকায় এবং চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ টক-শোতে অংশ নিয়ে ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত ওই সংবাদটি ভুল বলে স্বীকার করেন মাহফুজ আনাম।

উক্ত সংবাদটি প্রকাশ করায় শেখ হাসিনার মানহানি হয়েছে বলে গত ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে সংসদ সদস্যরা এর বিচারসহ ডেইলি স্টার পত্রিকা বন্ধের দাবি জানান। এ কারণে বাদী ও সংগঠনের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং পরবর্তী সমন আদেশের প্রত্যাশা করছেন বলে বাদী পক্ষের এ আইনজীবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ