• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধর্ষণের পর কলেজছাত্রীকে হত্যার অভিযোগ

হত্যাপিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের দক্ষিণ খেতাচিড়া এলাকার এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে উপজেলার সাপলেজা ইউনিয়নের দক্ষিণ খেতাচিড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করা হয়। একই ইউনিয়নের উত্তর খেতাচিড়া গ্রামের বাসিন্দা ওই মেয়েটি সাপলেজা শাহাদাৎ হোসেন মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি বলেন, মেয়েটি পাশ্ববর্তী গ্রামে বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার ভোর ৬টার দিকে সেখান থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর মাথায় আঘাত করে হত্যার পর ফেলে যায়।

তিনি আরো জানান, পরে নিহতের বড় বোন একই পথ দিয়ে যাওয়ার সময় ধানক্ষেতে লাশটি দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ