• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন |

প্রাথমিকে শিক্ষার মান উন্নয়নে জাপানের সহায়তা

প্রাথমিকসিসি নিউজ: প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে প্রায় ৩১ কোটি ৩৯ লাখ টাকার অনুদান দিচ্ছে জাপান। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবং বাংলাদেশে অবস্থিত জাইকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ মিকিও হাতায়েদা।
অনুষ্ঠানে জানানো হয়, তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) শীর্ষক কার্যক্রমটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০১১-১৭ মেয়াদে বাস্তবায়ন করা হচ্ছে। জাপান ২০১১, ২০১২, ২০১৩ সালে এ কার্যক্রমে প্রতি বছর ৫০০ মিলিয়ন জাপানি ইয়েন হিসাবে মোট ১৫০০ মিলিয়ন ইয়েন অনুদান সহায়তা দিয়েছে। এটি এ কার্যক্রমে জাপানের চতুর্থ পর্বের অনুদান সহায়তা।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে গণিত ও বিজ্ঞান পাঠদান বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে শ্রেণিকক্ষে শিক্ষার মান উন্নয়ন এই কার্যক্রমের প্রধান উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ