রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ৭দিন ব্যাপী শিক্ষা মেলার সমাপনী দিনে বুধবার সন্ধ্যায় ২৩২ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. সোলায়মান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন। সহকারী শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সহকারী শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন, প্রধান শিক্ষক মো. নুর ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৯টি স্টল স্থান পেয়েছিল। এদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।